ফুল বডি স্ট্রেন্থ ওয়ার্কআউট (ইকুইপমেন্ট ছাড়া)-
ঘরে বসেই শক্তি ও স্ট্যামিনা বাড়ানোর জন্য উপযুক্ত এই ওয়ার্কআউটটি ইন্টারভাল ফরম্যাটে করা হয়, যেখানে ৩০ সেকেন্ড এক্সারসাইজের পর ১৫ সেকেন্ড বিশ্রাম নেওয়া হয়। ম্যাট থাকলে ভালো, তবে শুধুমাত্র নিজের বডিওয়েট দিয়েই সম্পূর্ণ করা যায়।
এই ইন্টারভাল ফরম্যাটে প্রতিটি এক্সারসাইজ ১০–১২ বা ১৫ বার করে করুন, মোট ২-৩ বা ৪ রাউন্ড। ওয়ার্কআউটের আগে হালকা ওয়ার্ম-আপ আর শেষে কিছু কুল-ডাউন স্ট্রেচ বাধ্যতামূলক। শুরু করুন ধীরে, ফোকাস করুন ফর্মে, আর নিজের ফিটনেস অনুযায়ী এক্সারসাইজ মডিফাই করুন। নিয়মিত করলে ফলাফল আপনি নিজেই টের পাবেন!
