Atika Ajra Ayon

Review by Atika Ajra Ayon

পূর্বের ওজন : 85.5 kgs

ওজন কমেছে : 13 kgs

ডায়েট : Customized Diet

সময় :  12 Weeks

আমি জন্ম থেকে ওজনদার মানুষ.. এবং আমি আসলেও আমার শরীর কে কখনো ভালোবাসতাম না। ওজন কমানোর অনেক বার স্টেপ নিলেও কখনো সেভাবে কমাতে পারি নাই.. ডায়েট যত দিন ফলো করেছি তার চেয়ে বেশি চিট করতাম এভাবেই চলছিল দিন.. এর মধ্যে প্যানক্রিয়াটাইটিস হয়ে গেলো যা আমার এমন অসাস্থ্যকর জীবনের ফলাফল। পরে সুস্থ্য থাকার জন্যই মুলত মেন্টরশিপের সাহস করা.. আর জানতাম মলুয়া আপু খুব কড়া মানুষ তাই ভেবে নিয়েছিলাম আমার জন্য আপুই পারফেক্ট
তবে ভয় ও ছিলো যেহেতু এনজিও তে কাজ করি.. মাসের বেশিরভাগ সময়ে বিভিন্ন প্রশিক্ষণ মিটিং থাকে.আর খাওয়া দাওয়া এর কথা নাই বা বলি... এছাড়া বাচ্চা ছোট.. বাসায় কাজের সহায়ক ও নেই.. এই সব সামাল দিয়ে আবারো ফেইল করবো কি না এর ভয় পেতাম সব সময়।
কিন্তু মলুয়া আপুর ডায়েট চার্ট এত সহয ছিলো, আমার ব্যস্ত লাইফে মেইন্টেইন করতে কোন ঝামেলা হয় নাই.. এত পেট ভরে খেয়ে ওজন কমানো যায় ভাবতেও পারি নাই..

তবে ব্যায়ামে ফাকি দিছি অনেক.. আর কয়েক দিন দাওয়াত ও খেয়েছি না হলে হয়তো আরো ওজন কমতো।

ডায়েট এর ভালো লাগার দিক যদি বলি,আমার প্রতি দিন দুইটা এসিডিটির ওষুধ লাগতো, এই ১২ সপ্তাহে মাত্র ২দিন ওষুধ লেগেছে তাও পার্টি এটেন্ড করার পর,
আমার মত রেস্টুরেন্ট পাগলের কোন দিন খাবারের ক্রেভিং হয় নাই,যা আমার কাছে ম্যাজিকের মত
আমি বিভিন্ন রেসিডেন্সিয়াল ট্রেইনিং এ আমার খাবার রেডি করে নিয়ে গেছি,কখনো মনে হয় নাই আমি কম খাচ্ছি..
আর সবাই যখন বলে তুমি একটু শুখাইছো.. যখন বলে তুমি সুন্দর হয়ে গেছো আর কি লাগে😍 নিজেকে ভালোবাসতে শিখেছি.."এক দিন খেলে কিছু হয়না"কে না বলতে শিখেছি।

আমি এখন স্বপ্ন দেখি আমি নিজেকে পারফেক্ট ওয়েটে দেখবো..
ইন শা আল্লাহ..
আর পরিশেষে আবারও ধন্যবাদ মলুয়া আপুকে। আপনার মত সুন্দর করে সত্য এবং সঠিক কথা বলা মানুষ আমি খুব কম দেখেছি আপু.. আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমার আসলেও ভাষা নাই.. আমার পরবর্তী জার্নি তে আপনাকে পাশে পাবো এই আশা রাখি😍😍